শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে কুমড়ো বড়ি তৈরি করে স্বাবলম্বী ১২ পরিবার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কুমড়ো বড়ি তৈরি ও বিক্রয় করে জীবিকা চলছে বেশ কয়েকটি পরিবারের। এ বড়ি সারা বছর তৈরী করা গেলেও এটা শীতের সময়টাতে বেশী তৈরী হয়।

[৩] তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামে ১০ থেকে ১২টি পরিবার কুমড়ো বড়ি তৈরি করে চলে জীবিকা। এ বড়িগুলো বিক্রি করা হবে বিভিন্ন হাট-বাজারে।

[৪] কারিগর আল আমিন জানান, কুমড়ো বড়ি তৈরি করার আগে পারিবারিক অবস্থায় তেমন স্বচ্ছল ছিল না। সংসারে অভাব অনাটন লেগেই থাকতো। কিন্তু বর্তমানে কুমড়ো বড়ি তৈরি করে এখন আমরা কিছুটা স্বাবলম্বী।

[৫] তিনি আরো বলেন, আমি একদিনে আমার চাতালে ১২০ থেকে ১৩০ কেজি কুমরো বড়ি তৈরি করতে পারি। প্রতি কেজি বড়ি চাতাল থেকে পাইকারী ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। খুচরা বাজারে ১শ’ থেকে ১২০ টাকায় বিক্রয় করা যায়।

[৬] এ ব্যাপারে তাড়াশ উপজেলা যুব উন্নয়ন অফিসার আ.ফ.ম নজরুল ইসলাম বলেন, কুমরো বড়ি তৈরি করে উপজেলায় অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। আমাদের অধিদপ্তর হতে প্রশিক্ষণ করিয়ে লোনের ব্যবস্থা করে তাদের ব্যবসা বৃদ্ধিতে সহযোগীতা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়