শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি- টোয়েন্টি ক্রিকেটে শেষ ম্যাচ খেললেন গেইল!

স্পোর্টস ডেস্ক: [২] শ্রীলঙ্কার কাছে আগের ম্যাচটি হারের পরই ওয়েস্ট ইন্ডিজের তারকা পেস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো আগেই ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তার শেষ ম্যাচ। তবে স্বাভাবিকভাবেই ব্রাভোর অবসরের ব্যাপারটি অনুমেয়ই ছিল। তবে আজকের ম্যাচে আউটের পর ক্রিস গেইলের ব্যাট উঁচিয়ে অভিবাদন জানানোটা প্রশ্ন উঠছে ইউনিভার্স বসের কি ক্যারিবিয়ান জার্সিতে এটাই শেষ ম্যাচ?

[৩] ম্যাচের আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড টুইট করে জানায়, আজকের ম্যাচে দল মাঠে ঢোকার সময় সবার আগে থাকবেন ব্রাভো ও গেইল। ক্যারিয়ারের শেষ ম্যাচ হওয়ায় ব্রাভোর বিষয়টি সহজেই বোধগম্য। কিন্তু গেইল কেন থাকলেন তার সঙ্গে- এই প্রশ্নের উত্তর মেলেনি।

[৩] আজকের ম্যাচে ১৫ রান করে গেইল কেন ব্যাট দেখালেন সবার উদ্দেশ্যে?- ম্যাচ চলাকালীন সময়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। পরে গেইল যখন সীমানা অতিক্রম করে ড্রেসিংরুমের দিকে হাঁটা দিচ্ছিলেন, তখন সামনে এগিয়ে এসে অভিনন্দন জানান ব্রাভো, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডাররা।

[৪] সব ঘটনা মিলে এটাই প্রশ্ন জেগেছে তাহলে কি আজই ক্যারিবীয়দের হয়ে শেষ ম্যাচ খেলছেন গেইল? যদি তাই হয়, তাহলে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে দুই ছক্কার মারে ৯ বলে ১৫ রান করেছেন গেইল। আউট হয়েছেন প্যাট কামিনসের বলে বোল্ড হয়ে।

[৫] আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গেইলের ৭৫ ইনিংসে রান ১৮৯৯, পেয়েছেন দুই সেঞ্চুরি ও ১৪টি ফিফটি। এই ফরম্যাটে তার ছক্কা ১২৪টি। এছাড়া ওয়ানডে ক্যারিয়ারে ২৫ সেঞ্চুরি ও ৩৪ ফিফটিতে ১০ হাজার ৪৮০ রান এবং টেস্টে ১৫ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন ৭২১৪ রান। সাদা পোশাকে গেইলের রয়েছে দুইটি ট্রিপল সেঞ্চুরি। আরটিভি, ক্রিকইনফো

  • সর্বশেষ