শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় নিহত এক

মুস্তাফিজুর রহমান: [২] রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া অজ্ঞাত গাড়ির চাপায় রুহুল আমিন (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে দিকে এ ঘটনা ঘটে।

[৪] নিহতের ছেলে হুমায়ূন কবির জানান, তার বাবা পেশায় রাজমিস্ত্রি সকালে কদমতলীর শান্তিধারা ভাড়া বাসা থেকে শনির আখড়ায় কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সাদ্দাম মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

[৫] খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সকাল ৭টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

[৬] মৃত রুহুল আমিন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নয়া নগর গ্রামের বাসিন্দা। চার ছেলে চার মেয়ের জনক ছিলেন তিনি।

[৭] সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

  • সর্বশেষ