শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ১২:২১ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান না জিতলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবো: জাদেজা

স্পোর্টস ডেস্ক : [২] শুরুতেই পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হেরে সেমিফাইনালের সমীকরণ কঠিন করেছে ভারত। এরপর আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও সেমিফাইনালে উঠতে হলে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের ফলাফলে চেয়ে থাকতে হবে ভারতকে। সেই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে না এলে বিদায় নিতেও মানসিকভাবে প্রস্তুত বিরাট কোহলি-রোহিত শর্মারা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মজার ছলে সেই কথাই বললেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

[৩] রোববার (৭ নভেম্বর) যদি নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হারে, তাহলে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল স্বপ্ন ধূলিসাৎ হবে ভারতের। অপরদিকে মোহাম্মদ নবি-রশিদ খানরা জিতে গেলে বড় রকমের সুযোগ থাকবে ভারতের সামনে।
[৪] স্কটল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করলেন একজন, আফগানরা যদি কিউইদের হারাতে না পারে। তাহলে কী? জবাবে জাদেজা মজার ছলে বলেন, তাহলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব, আর কী। আগামী ৮ নভেম্বর সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবেন কোহলি-জাদেজারা, প্রতিপক্ষ নামিবিয়া। - ক্রিকফ্রেঞ্জি, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়