শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৩৯ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে ১৫ লিটার মদসহ দুইজন গ্রেপ্তার

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার চোলাই মদসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম প্রবাসী মসজিদের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আব্দুল্লাহপুর মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩০) ও নওগাঁ সদরের বোয়ালিয়া হাজিপাড়ার হোসেন মন্ডলের ছেলে বাবু ওরফে ঝইরা (৪৫)। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

[৪] পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আদমদীঘি থানার উপ-পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালানোর সময় উপজেলার ছাতিয়ানগ্রাম প্রবাসী মসজিদের পাশে মাদক বেচা কেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদককারবারী ওমর ফারুক ও বাবু ওরফে ঝইরা চোলাই মদ নিজ হেফাজতে রেখে বিক্রি করার সময় ১৫ লিটার চোলাই মদসহ তাদের গ্রেপ্তার করেন। গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়