শিরোনাম
◈ ‘ফার্স্ট বাংলাদেশ’ নীতিতে ৬ মাস : কূটনীতিতে কতটা এগোল বিএনপি সরকার? ◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান ◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে পুলিশের এএসআই’কে হাসুয়া নিয়ে ধাওয়া

ইফতেখার আলম: [২] রাজশাহীর পুঠিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের এসআইকে হাসুয়া নিয়ে ধাওয়া করার পর তার মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছেন পুলিশ।

[৩] স্থানীয় ইউপি সদস্য মাসুদুল হক মিলন জানান, গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পুঠিয়ার ফুলবাড়ি বাজারে চা স্টলের মালিক শহীদুলের সাথে পাশের দোকান এর মালিক মিজানুরের সাথে চা স্টলের চুলার ধোঁয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদুলের লোকজন মিজানুর ও তার ছেলে শাহীন এবং ভাতিজা সাব্বিরকে মিজানুরকে বেপরোয়া মারধর করে।

[৪] এ ঘটনার সময় মিজানুরের বড় ভাই শহিদুল সেখানে গিয়ে প্রতিবাদ করলে তাকেও মারধর করে। পরে মিজানুর ও শহিদুলকে মারধর করলে সেখানে তার পরিবারের সদস্যরা এগিয়ে যায়।

[৫] পরে শহিদুল ও তার ছেলে শাহিন এবং তার ভাতিজা সাব্বিরকে তারাও বেপরোয়া মারধর করে। এতে দুপক্ষের সংঘর্ষে ১০ থেকে ১২ জন আহত হয়।

[৬] এ বিষয়ে থানার এসআই স্বপন জানান, এ ঘটনায় উভয় পক্ষ পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করলে বিকাল ৪টার দিকে প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। এসময় মামুন ও শফিকুল এসআই স্বপনকে গালিগালাজ করতে থাকেন হুমকি প্রদান করে। এক পর্যায়ে এসআই স্বপনের মোবাইল ফোন কেড়ে নেন মামুন এবং ধাক্কাতে ধাক্কাতে রাস্তার ওপর থেকে মাঠের মধ্যে নিয়ে চলে যায়।

[৭] পরিস্থিতি সামাল দিতে এসআই স্বপন বিষয়টি থানার উর্ধতন অফিসারকে জানালে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে মামুন ধারালো হাসুয়া নিয়ে এএসআই চন্দনকে ধাওয়া দিলে তিনি পালিয়ে জীবন বাঁচান। পরে মামুন ও তার ভাই শফিকুল আবারও এসআই স্বপনের ব্যবহিত মোবাইল ফোন কেড়ে নেয়।
স্থানীয়রা জানান, মামুনবাসুদেবপুর-নলডাঙ্গা সরকারী টেনিং সেন্টারে চাকরি করেন।

[৮] পরে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেশিও অস্ত্র হাসুয়াসহ মামুন, শফিকুল, সবুজ, ইমরান ও খাইরুল নামের পাঁচজনকে আটক করেন। এসময় পুলিশের হারিয়ে যাওয়া মোবাইলটিও উদ্ধার করেন।

[৯] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর মামলার প্রস্তুতি চলছে, যারা সরকারি কাজে বাধা দিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়