শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিবি কার্যালয়ে শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে হাজির হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান। আজ শুক্রবার বেলা ১১টা থেকে ২টার মধ্যে তাকে এনসিসি কার্যালয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুম্বাইয়ের হাইকোর্ট। এনডিটিভি

শুক্রবার দুপুরে এনসিবি কার্যালয়ে পৌঁছান আরিয়ান। একটি সাদা রঙের রেঞ্জ রোভারে রওনা হন আরিয়ান। সঙ্গে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।

মাদককাণ্ডে গ্রেফতার হয়ে ২২ দিন জেল খেটে ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান। এর আগে আর্থার রোডের কারাগারে তিন সপ্তাহ থাকেন ২৩ বছর বয়সি এ তরুণ।

এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাইয়ের মাদকবিরোধী সংস্থা আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পায়নি। তবে তার হোয়াটসঅ্যাপ আলাপে মাদক কেনাবেচায় সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ার দাবি করে এনসিবি।

নিম্ন আদালতে দুদফা জামিন আবেদন বাতিল হয়ে যায়। পরে ২৯ অক্টোবর মুম্বাই হাইকোর্ট ১৪ শর্তে আরিয়ানকে মুক্তি দেয়। সেই শর্ত মোতাবেক আরিয়ান পুলিশকে না জানিয়ে মুম্বাই ত্যাগ করতে পারবে না। প্রতি শুক্রবার এনসিবি কার্যালয়ে তাকে হাজিরা দিতে হবে। এসব শর্ত না মানলে আরিয়ানের জামিন বাতিল হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়