শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে সর্বনাশ

ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুরে কৌশলে গোসলের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় গতকাল বুধবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জুমবাংলা

গ্রেপ্তার আসামি হলেন, উপজেলার গাড়িদহ ইউনিয়নের আবু বারাকাত শুভ। মামলার অপর আসামি শাহবন্দেগী ইউনিয়নের রাহিম শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার এক প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রাহিম শেখ। এতে রাজি না হওয়ায় কৌশলে গোপন ক্যামেরায় ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। পরে রাহিম শেখ সেই ভিডিও ওই গৃহবধূকে দেখান। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান রাহিম।

এরই একপর্যায়ে গত ২ অক্টোবর রাহিম শেখ গৃহবধূর বাড়িতে গিয়ে ভিডিও ডিলিট করার কথা বলে তাকে ধর্ষণ করেন। এ ছাড়া ভিডিও ডিলিট করতে নির্যাতিতার কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করেন রাহিম।

এ ঘটনার পর ২৮ অক্টোবর রাতে আবু বারাকাত শুভ সেই ভিডিওগুলো নিয়ে একইভাবে ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করলে পরদিন আবু বারাকাত শুভকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘মামলা গ্রহণের পর অভিযান চালিয়ে আবু বারাকাত শুভকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

  • সর্বশেষ