শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ৪টি জেলায় করোনা সংক্রমণের হার শূন্যের কোটায় নেমেছে

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গত এক সপ্তাহে সারাদেশে ১ লাখ ৭ হাজার ৫৭৭টি করোনার নমুনা পরীক্ষা হয়েছিল, যেখানে ১ হাজার ৪১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর এই সময়ে সর্বমোট মৃত্যু হয় ৩২ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৩ জনে।

[৩] বুধবার (০৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছেন, সংক্রমণ শূন্য সাতক্ষীরা জেলায় গত ৭ দিনে করোনা টেস্ট হয়েছে ৪৫৫ জনের। এর মধ্যে একজনেরও করোনা পজিটিভ পাওয়া যায়নি। এর আগের সপ্তাহে (১৮-২৪ অক্টোবর) একই জেলায় টেস্ট পজিটিভিটির হার ছিল শুন্য দশমিক ৫৭ শতাংশ। ৩৪৯টি পরীক্ষায় মাত্র ২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

[৪] বরগুনা জেলায় গত এক সপ্তাহে টেস্ট পজেটিভিটি শূন্য শতাংশ। এখানে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সময়ে ৩৩৯টি নমুনা পরীক্ষায় কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি। এর আগের সপ্তাহে এ জেলায় টেস্ট পজিটিভিটির হার ছিল শূন্য দশমিক ৬৯ শতাংশ। ২৮৮টি করোনা পরীক্ষায় মাত্র দুই জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

[৫] লালমনিরহাটে ২৫ থেকে ৩১ অক্টোবর সময়ে ১৩১টি নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। জেলায় টেস্ট পজিটিভিটিও শূন্য শতাংশ। এর আগের সপ্তাহে এ জেলায় টেস্ট পজিটিভিটির হার ছিল ০.৭৩ শতাংশ। ১৩৭টি পরীক্ষায় এক জনের করোনা শনাক্ত হয়েছিল।

[৬] নেত্রকোনায় ২৫ থেকে ৩১ অক্টোবর সময়ে ৪৪৬টি নমুনা পরীক্ষায়ও কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। জেলায় টেস্ট পজিটিভিটিও শূন্য শতাংশ। এর আগের সপ্তাহে এ জেলায় টেস্ট পজিটিভিটির হার ছিল শুণ্য দশমিক ৭২ শতাংশ। ৪১৫টি পরীক্ষায় মাত্র ৩ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়