শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবই এখানে অনেক ভিন্ন, মিরপুরের সেই সিরিজ প্রসঙ্গে অ্যাস্টন অ্যাগার

স্পোর্টস ডেস্ক: [২] মিরপুরে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার খাবি খাওয়া যেন কোন দূর অতীত। মাহমুদউল্লাহদের ঘরের মাঠের সহায়ক বাইশ গজ নেই, ফাঁপা আত্মবিশ্বাস বাস্তবতার ধাক্কায় হয়ে গেছে ফুটো। অস্ট্রেলিয়ার দলটাও সেই দল না।

[৩] ঘরের মাঠে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। বেশ কয়েকজন সেরা তারকা ছাড়া খেলতে আসা অজিদের মন্থর ও টার্নিং উইকেটে মোস্তাফিজুর রহমানের স্লোয়ার আর স্পিনারদের বিষে নাকাল করেছিল মাহমুদউল্লাহর দল।

[৪] বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অগাস্টের সিরিজ প্রসঙ্গ টেনে অ্যাগার জানালেন, সব কিছু এখন কতটা ভিন্ন, খুবই ভিন্ন রকম কন্ডিশন ছিল। সম্ভবত আমরা অনেকেই প্রথমবারের মতো বাংলাদেশে অমন কন্ডিশনে খেলেছিলাম। অবশ্যই আমাদের কাছে তা ছিল চ্যালেঞ্জিং। সত্যি কথা বলতে বাংলাদেশ ওই কন্ডিশনে খুব ভাল খেলেছিল। তারা ঘরের অমন কন্ডিশনে ভাল খেলবে এতে আমরা অবাক হইনি। এখন সব কিছু ভিন্ন।ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়