শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোশ্যাল মিডিয়া ছাড়লেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

বিনোদন ডেস্ক: গত জুলাইয়ে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন ব্যবসায়ী রাজ। প্রায় দুই মাস কারাগারে থাকার পর বর্তমানে জামিনে মুক্ত তিনি। এরপর থেকেই আড়ালে রয়েছেন। এবার সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিলেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করেছেন তিনি। গ্রেপ্তার হওয়ার আগে এই দুই মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন রাজ। স্ত্রী শিল্পার সঙ্গে ভিডিও মজার ভিডিও পোস্ট করতেন তিনি। নিউজ জুম বাংলা

এদিকে কারামুক্ত হওয়ার পর এখনো শিল্পা ও রাজকে একসঙ্গে দেখা যায়নি। এমনকি কিছুদিন আগে সন্তানদের নিয়ে শিল্পা ছুটি কাটাতে গেলেও সেখানে ছিলেন না তার স্বামী। অনেকেই ধারণা করছেন— রাজের কাছ থেকে দূরে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা। এছাড়া এটি রাজ-শিল্পার সংসার ভাঙারও ইঙ্গিত বলেও মনে করছেন কেউ কেউ।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ।

তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়