শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ক্ষুদ্র বিদ্যুত প্লান্টে রেকর্ড ১১শ মেগাওয়াট বিদ্যুত উপাদন

রাশিদ রিয়াজ : ইরানের গ্রিড ম্যানেজমেন্ট কোম্পানির (আইজিএমসি) প্রধান মোস্তফা রজবী মাশহাদি জানা তার দেশের ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা চলতি বছরের গ্রীষ্মে সর্বোচ্চ ব্যবহারের সময়ে (২২ জুন-২২ সেপ্টেম্বর) ১১শ মেগাওয়াটেএ পৌঁছেছে। তেহরান টাইমস

একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানের বিদ্যুৎ উৎপাদন বর্তমানে ছোট আকারের বিদ্যুৎকেন্দ্রের অংশ দুই শতাংশে দাঁড়িয়েছে’। বিশেষ করে সুবিধাবঞ্চিত এলাকায় এই ধরনের পাওয়ার প্লান্ট ইউনিটগুলির যথাযথ ব্যবহার অর্থনৈতিকভাবে অধিক লাভজনক। কারণ বড় আকারের সঞ্চালন লাইন ছাড়াই শিল্পএলাকায় এগুলো স্থাপনের মাধ্যমে সহজেই এবং অপেক্ষাকৃত কম খরচে বিদ্যুৎ সরবরাহ করা যায়। যাতে শিল্প উদ্যোক্তারা কম খরচে অধিক পণ্য উৎপাদন করতে পারেন। সঞ্চালন লাইনের প্রয়োজন বড় আকারে পড়ে না বলে সিস্টেম লসও কম হয়। বিদ্যুত নেটওয়ার্ক ডেভেলপমেন্টের খরচ হ্রাস, ভোল্টেজ প্রোফাইল উন্নত এবং নেটওয়ার্কের স্থিতিস্থাপকতা জোরদার করার পাশাপাশি ক্ষুদ্র ধরনের বিদ্যুৎ প্লান্ট উদ্যোক্তাদের নজর কেড়েছে। এছাড়া ইরানে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গত কয়েক বছরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ও এয়ার কন্ডিশনার ব্যবহারও বাড়ছে। সেক্ষেত্রে এ ধরনের পাওয়ার প্ল্যান্ট ইউনিট নির্মাণ পিক আওয়ারের সময় বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমাতে সাহায্য করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়