শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তিত পাকিস্তানের মিসবাহ, ইমরুল ও সাব্বিরকে দলে ফেরাতে অনুরোধ

স্পোর্টস ডেস্ক : [২] লম্বা সময় ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই ইমরুল কায়েস ও সাব্বির রহমান। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং দৈন্যতা দেখে এই দুই ক্রিকেটারকে স্মরণ করেছেন মিসবাহ উল হক। এমন অবস্থায় ইমরুল ও সাব্বিরকে দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই কোচ।

[৩] বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের ব্যাটাররা সেভাবে জ্বলে উঠতে পারেননি। ব্যাটিং ব্যর্থতার কারণে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হেরেছে বাংলাদেশ। একমাত্র শ্রীলঙ্কা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ ছাড়া আশানুরূপ সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।

[৪] দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র ৮৪ রানে। এদিন শেখ মেহেদির ব্যাট থেকে ২৭ এবং লিটন দাস করেছেন ২৪ রান। এ ছাড়া বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। বাংলাদেশের ব্যাটারদের এমন পরিস্থিতি দেখে সাব্বির ও ইমরুলকে দলে চেয়েছেন মিসবাহ।

[৫] এ প্রসঙ্গে পাকিস্তানের সাবেক এই কোচ বলেন, ইমরুল কায়েসের ব্যাটিং দেখে আমার ভালো লাগত। ইমরুল বেশ ভালো ব্যাটিং করে। তাকে আবার সুযোগ দিয়ে দেখা যেতে পারে। সাব্বির রহমানও বেশ মারকুটে ব্যাটার। যদিও সাব্বির শেষের দিকে ফর্ম হারিয়ে দল থেকে বাদ পড়েছে, কিন্তু তার বেশ দ্রুত রান তোলার সক্ষমতা আছে। ওয়ানডে ক্রিকেটেও সে ভালো ভালো খেলত। বাংলাদেশের এই দুইজন ব্যাটার বেশ ভালো। - ক্রিকফ্রেঞ্জি,

  • সর্বশেষ
  • জনপ্রিয়