শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০৮:২৩ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি কর্মচারীদের নতুন চাকরিতে আবেদনের আগে অনুমতি নিতে হবে

খালিদ আহমেদ: [২] এ বিষয়টা আমলে না নিয়ে অনেকে নতুন চাকরি হওয়ার পর কর্তৃপক্ষকে জানাচ্ছেন। বিষয়টি বিধিসম্মত নয় বলে অফিস আদেশ জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ।

[৩] গত রোববার এ সংক্রান্ত অফিস আদেশ বলা হয়েছে, যারা ইতিমধ্যে অনুমতি না নিয়ে আবেদন করেছেন তাদেরকে লিখিত বা ব্যবহারিক পরীক্ষার আগে অবশ্যই অনুমতি নিতে হবে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ১৭ নম্বর ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী সরকারের তথা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোনো চাকরি বা কার্য গ্রহণ করতে পারবেন না।’।

[৪] মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখার কর্মকর্তা উপসচিব মুহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়েছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের নব নিয়োগপ্রাপ্ত ১৩-২০ গ্রেডভুক্ত কর্মচারীদের অনেকেরই কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর কিংবা পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে থাকেন। অনেকের চাকরি হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। আদেশ জারির পর থেকে অনুমতি না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়