শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত মা‌সে ৮০ কো‌টি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ ক‌রে‌ছে বি‌জি‌বি

সুজন কৈরী: [২] দেশের সীমান্তসহ অন্যান্য এলাকায় অ‌ক্টোবর মা‌সে অভিযান চালিয়ে ৮০ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য, অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

[৩] মঙ্গলবার (২ নভেম্বর) বা‌হিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, অ‌ভিযানকা‌লে জব্দ মাদকের মধ্যে রয়েছে ১২ লাখ ৮৬ হাজার ৯৫১পিস ইয়াবা, ১ কেজি ৭৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২২ হাজার ৩৯৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৭৭ বোতল বিদেশী মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ৪৯৬ কেজি গাঁজা, ৪ কেজি ৮৭৩ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৩৪৬টি ইনজেকশন, ৪ হাজার ৩৩৭টি ইস্কাফ সিরাপ, ১৪৩ বোতল এমকেডিল ও কফিডিল, ৩৮ হাজার ৩৭৩টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ৬৮ হাজার ২২০টি অন্যান্য ট্যাবলেট।

[৪] জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৪৬৬ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৪১১ গ্রাম রূপা, ১ লাখ ৫১ হাজার ৬৭৪টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৭৩০টি ইমিটেশন গহনা ৬ হাজার ৮১৮টি শাড়ী, ৩ হাজার ৫১৪টি থ্রিপিস ও শার্টপিস, ১১১ মিটার থান কাপড়, ৫ হাজার ৫৮০টি তৈরি পোশাক, ২ হাজার ১০৬ ঘনফুট কাঠ, ৫ হাজার ৫৩৫ কেজি চা পাতা, ১৫ হাজার ৮৩৫ কেজি কয়লা, ২টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৬টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৪টি পিকআপ, ৩৯টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭৫টি মোটর সাইকেল।

[৫] বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, অ‌ভিযানকা‌লে ৪টি পিস্তল, ৭টি বিভিন্ন প্রকার গান, ৩টি ম্যাগাজিন, ৩১টি মর্টার শেল এবং ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হ‌য়েছে।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশী নাগরিক ও ৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়