শিরোনাম
◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শাহাজাদা এমরান, রুবেল মজুমদার: [২] মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

[৩] সোমবার দিনগত রাত ৩টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায়দুর্ঘটনায় নিহতের নাম লিটন মিয়া (৫৫)। তিনি হাইয়েস গাড়ির চালক।নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ডুবচাইল গ্রামে। চট্টগ্রাম-কক্সবাজারে জাতীয় পত্রিকা নিয়ে যান তিনি।

[৪] জানা যায়, ট্রাক ও মাইক্রোবাসটি চট্টগ্রাম অভিমুখী ছিলো। মাইক্রোবাসটি পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে চালক লিটন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

[৬] লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

[৭] ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুটি গাড়িই আমাদের হেফাজতে আছে।

[৮] অপর দিকে সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জের বিপুলাসার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুর বাজার এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন- কুয়েত প্রবাসী হারুনের মেয়ে কলেজ ছাত্রী সাইমা মুন্তাহা (২২), আবদুল হাকিমের ছেলে রুহুল আমিন (৬৫) ও তার স্ত্রী সেলিনা আক্তার (৫৫)। তাদের সবার বাড়ি মনোহরগঞ্জের সাইকচাইল গ্রামে।

[৯] বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জের নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহমেদ।

 

  • সর্বশেষ