শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূলতানি মাটিতেই দূর হবে খুশকি

লাইফস্টাইল ডেস্ক: খুশকি ত্বকের বিশেষ একটি অবস্থাকে বুঝায়, যা মূলত মাথার খুলিতে বেশি দেখা যায়। খুশকি আত্মসম্মানের এমনকি সামাজিক সমস্যাও তৈরী করতে পারে। চুলের যত্নেও যে মুলতানি মাটি অতুলনীয় তা অনেকের কাছেই অজানা। রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে। খুশকি দূর করা, চুল পড়া বন্ধ করা সহ বিবর্ণ চুল ঝলমলে করে তোলে মুলতানি মাটি। ডেইলি বাংলাদেশ

তবে জেনে নেয়া যাক চুলের কী কী কঠিন সমস্যার সহজ সমাধান মুলতানি মাটি-

*** রুক্ষ চুল নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। মুলতানি মাটি, মধু ও পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগান। আধা ঘণ্টা রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

*** চুলের ডগা ফেটে থাকলে চুল বেশি বাড়ে না। চুলের ডগা ফাটার সমস্যাও কমাবে মুলতানি মাটি। টকদই ও মুলতানি মাটির মিশ্রণ চুলে ভাল করে মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।

*** চুল কেটেছেন সেই কবে, তার পরে আর যেন ঠিকভাবে বাড়ছেই না চুল। সমাধান লুকিয়ে মুলতানি মাটিতেই। অ্যালোভেরা জেল, লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা শ্যাম্পু করে নিন।

*** প্রচুর খুশকি হচ্ছে? মুলতানি মাটি ব্যবহার করলে কমবে খুশকি। ১ টেবিল চামচ মেথি গুঁড়া ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখুন। তার পরে সেই মেথি বেটে নিয়ে তাতে ৫ টেবিল চামচ মুলতানি মাটি ও সামান্য লেবুর রস মেশান। মাথার ত্বকে এই মিশ্রণটি আধা ঘণ্টা রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।

*** পরিবেশ দূষণ, পানিতে অত্যাধিক আয়রন ও বেশি তেলমশলার খাবার খেলে চুল পড়ে। এই অতিরিক্ত চুল পড়া কমাতে ব্যবহার করুন মুলতানি মাটি। টকদই ও মুলতানি মাটির সঙ্গে গোলমরিচ গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মাথার ত্বকে মিশ্রণটি লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

  • সর্বশেষ