শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোট কাটিয়ে ওয়েলস দলে ফিরে ১০০তম ম্যাচ খেলবেন গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক: [২] চোটের কারণে প্রায় দুই মাস বাইরে থাকার পর মাঠে ফিরতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড গ্যারেথ বেল। ডাক পেয়েছেন চলতি মাসে ওয়েলসের বিশ্বকাপ বাছাইপর্বের দলে।

[৩] বিডিনিউজ জানায়, বেলারুশ ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের জন্য সোমবার (১ নভেম্বর) বেলকে নিয়ে ২৮ সদস্যের দল ঘোষণা করেন ওয়েলস কোচ রবার্ট পেজ। সব ঠিক থাকলে বেলারুশের বিপক্ষে সূচিতে জাতীয় দলের হয়ে ১০০তম ম্যাচ খেলবেন সাবেক টটেনহ্যাম হটস্পার তারকা। গত সেপ্টেম্বরে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বেল মিস করেন বাছাইপর্বে ওয়েলসের শেষ দুটি ম্যাচ। এই সময়ে রিয়ালের হয়েও খেলতে পারেননি ক্লাসিকোসহ বেশ কয়েকটি ম্যাচে।

[৪] স্কাই স্পোর্টসকে রবার্ট জানান, তারা যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই সময় মতো সেরে উঠছেন বেল। তিনি আশাবাদী, দলকে সাহায্য করার জন্য শতভাগ প্রস্তুত থাকবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। - সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়