শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ১০:৪৮ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষিদ্ধ হচ্ছে সিমলা-মামুনের অসম প্রেমের সিনেমা (ভিডিও)

হাসান তাকী: [২] সিনেমার কাজ শুরু হয় ২০১৪ সালে । দীর্ঘ ৭ বছরে সিনেমাটির কাজ শেষ হয় এবং সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু সিনেমাটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ডের সদস্যরা।

[৩] কারণ হিসেবে তারা জানিয়েছেন, সিনেমার গল্পে লাশের সঙ্গে যৌন সম্পর্ক, নায়ক-নায়িকার অসম প্রেম, এবং মাত্রাতিরিক্ত গালাগালি। এগুলো সাধারণ দর্শকের দেখার উপযুক্ত নয় বলে মনে করেন সেন্সর বোর্ডের সদস্যরা। তাই নিষিদ্ধের সিদ্ধান্ত।

[৪] তরুণ নির্মাতা রুবেল আনুশের প্রথম সিনেমা এই ‘প্রেম কাহন’। ২০১৪ সালে এই সিনেমার কাজ শুরু করেছিলেন তিনি। তখন এর নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন নায়িকা সিমলা এবং কিশোর অভিনেতা মামুন। এছাড়াও রয়েছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া প্রমুখ।

[৫] সিনেমাটির বিষয়ে নির্মাতা রুবেল আনুশ বলেন, এখনো বোর্ডের চিঠি পাইনি। তবে আন-অফিসিয়ালি খবরটি শুনেছি। আমার সিনেমায় কোনো অ্যাডাল্ট দৃশ্য রাখিনি। গালি ছিল, তবে তা মিউট করা হয়েছে। আর তারা যে অংশ সংশোধন করতে বলেছেন, সেটা করলে গল্প থাকবে না।

[৬] সিনেমা মুক্তির বিষয়ে তিনি বলেন, প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল। যেহেতু তা আর হচ্ছে না, তাই বাধ্য হয়ে অনলাইনেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়