শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২১, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রতিক ঘটনায় সরকার দালাল নিয়োগ করেছে: গয়েশ্বর

শিমুল মাহমুদ: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যারা বিভিন্ন টেলিভিশনের টকশো করে বেড়ায়। এই দালালরা মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা করেন।’

[৩] সোমবার (০১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

[৪] দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, জনগণের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন জনগণ চুপ করে বসে থাকতে পারে না। নিত্যপণ্যের দাম বাড়ছে কার স্বার্থে?

[৫] তিনি আরও বলেন, দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি অন্যান্য কিছু জিনিসেরও দাম বাড়ছে। যারা ব্রিজে রডের বদলে বাঁশ দেয়, তাদের দাম বাড়ছে। অন্যদিকে দাম কমছে গণতান্ত্রিক মূল্যবোধের, মানুষের মূল্যবোধের, দাম কমছে সৎলোকের; যারা দিন আনে দিন খায়, পরিশ্রম করে।

[৬] সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়