শিরোনাম
◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিদেশী ৪৮বোতল হুইস্কিসহ দুই মাদককারবারী আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের বরইতলি এলাকা থেকে বিদেশী ৪৮বোতল হুইস্কিসহ দুই মাদককারবারীকে আটক করেছেন র‍্যাব। ​সোমবার দুপুরে সদর ইউপি দক্ষিণ বরইতলি এলাকা থেকে হুইস্কি বোতলসহ তাদের আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, হোয়াইক্যং ইউপি গীলাতলী এলাকার দীল মোহাম্মদের ছেলে মো. রফিকুল ইসলাম (২২) ও পালংখালী ইউপি হাকিম পাড়ার নুর হোসেনের ছেলে তোফায়েল উদ্দিন বাপ্পি (১৯)।

[৪] সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

[৫] তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদর ইউপি দক্ষিণ বরইতলি বায়তুল রহমান জামে মসজিদের গেইটের সামনে পাঁকা রাস্তার উপর বিদেশী মদ (হুইস্কি) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে বিদেশী৪৮বোতল মদ হুইস্কি উদ্ধার করা হয়।

[৬] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য হুইস্কি ও ইয়াবা ইত্যাদি কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রিয়ের কাজে জড়িত বলে জানা যায়। উদ্ধারকৃত বিদেশী মদ হুইস্কিসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়