শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরণার্থী শিবিরে গত একমাসে ১৪ এপিবিএন পুলিশ গ্রেপ্তার করেছে ১৭২ জন রোহিঙ্গা

আয়াছ রনি; [২] শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর বিশেষ অভিযান শুরু করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। কিলিং মিশনে সম্পৃক্ত ৫ সন্ত্রাসীসহ এ পর্যন্ত ১৭২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] এ প্রসঙ্গে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর গত ২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এ পর্যন্ত আরসা নামধারি ১১৪ জন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা, চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত আরো ৫৮ জন ধরা পড়ে। গ্রেপ্তার আসামিদের মধ্যে মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত ১০ জন রয়েছে। সেখানে ৩ জন আসামি দোষ স্বীকার করেছে। তারা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

[৪] অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক আরো বলেন, অভিযানে ১১হাজার ২৯৪টি ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, ৪ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি, ১৪ টি রামদা, ৫টি লোহার হাসুয়া, ১টি কিরিজ, ১২টি দা, ৩টি লম্বা আকৃতির ধামা, ১টি ছোরা ও একটি রড উদ্ধার করা হয়। তাছাড়া অবৈধ মজুদ করে রাখা ৬০০ কেজি চাল, ৮৯ লিটার তেলসহ আরো অনেক কিছু উদ্ধার করা হয়। এরমধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্ত ৫টি মামলা, ডাকাতি প্রস্তুতির ৫টি মামলা, মাদক মামলা ১৩ টিসহ সর্বমোট ২৫ টি মামলা দায়ের করা হয়।

[৫] তাছাড়া মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে অপরাধীদের বিরুদ্ধে আরো ৫৯টি মামলা করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় এবং ৫৩হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

[৬] মো. নাইমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চলবে। আমরা চাই সাধারণ রোহিঙ্গারা ভালো থাকুক। তথাকথিত দুর্বৃত্ত গ্রুপের নাম করে কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না।

[৭] রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী ও দুর্বৃত্তদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন মো. নাইমুল হক। তিনি বলেন, আমাদের দেশে অন্য দেশের দুর্বৃত্তদের কোন স্থান নেই। অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ