শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল

মাহিন সরকার : [২] গত জুলাইয়ে হাঁটুর চোট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর জাতীয় দলের জার্সি গায়ে দেওয়া হয়নি তামিম ইকবালের। নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরহাওয়া গø্যাডিয়েটর্সের হয়ে কয়েক ম্যাচ খেললেও আঙুলে চোট পান। তাতে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে না। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরতে চান বাঁহাতি ওপেনার।

[৩] এই টেস্ট সিরিজে চোখ রেখে বাংলাদেশের প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খেলবেন তামিম, যা শুরু হবে ১৪ নভেম্বর।

[৪] তামিম বলেন, আমি বিসিবির মেডিকেল টিমের সঙ্গে বসেছিলাম, তারা ৭ নভেম্বর থেকে স্পিনের বিরুদ্ধে আমাকে ব্যাটিং শুরু করতে বলেছেন। এখন আমার জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খেলার ইচ্ছা আছে। বুড়ো আঙুলের ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে উঠিনি, কিন্তু তিন সপ্তাহের পুনর্বাসন শেষ করেছি। আর এক সপ্তাহ গেলেই আমি আবার ব্যাটিং শুরু করতে পারব।

  • সর্বশেষ