শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৯:০০ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে গরু চুরি মামলায় আটক দুইজন রিমান্ডে

জাহিদুল কবীর: [২] যশোর সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রাম থেকে গরু চুরির ঘটনায় আটক দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ৩১ অক্টোবর আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক এ আদেশ দেন।

[৩] আসামিরা হলেন, সরদার বাগডাঙ্গা গ্রামের মৃত নবেদ মন্ডলের ছেলে আব্দুল মান্নান ও ইব্রাহিম সরদারের ছেলে মিন্টু সরদার।

[৪] মামলার অভিযোগে জানা গেছে, সরদার বাগডাঙ্গা গ্রামের হায়দার আলী ১৬ অক্টোবর রাতে গরুর খাবার দিয়ে গোয়ালে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালের তালা ভেঙ্গে চারটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। অনেক খোঁজাখুজি করে চুরি যাওয়া গরু উদ্ধারে ব্যর্থ হয়ে গত ২৫ অক্টোবর অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে আটক করে তিনদিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়