শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানির অভিযোগে আটক এক

মো. সাগর আকন: [২] বরগুনায় মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫ টায় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

[৩] জানা যায়, অভিযুক্ত নুর মোহাম্মদ লতাবাড়িয়া গ্রামের মাদ্রাসা পড়ুয়া চার শিশুকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে যৌন হয়রানি করে আসছিলেন। বিভিন্ন সময় ওই শিশুদের প্রায়ই মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখিয়ে যৌন কাজে প্রলুব্ধ করারও চেষ্টা করতেন। কখনও চকলেট চানাচুর খাইয়ে অশ্লীল ছবি দেখাতেন তিনি।

[৪] বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ওই শিশুদের আবার চকলেট চানাচুর খাওয়ানোর কথা বলে কাছে ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি করে। শিশুরা টের পেয়ে দৌঁড়ে বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়।

[৫] শনিবার দুপুরে অভিভাবকরা বরগুনার পুলিশ সুপারের কাছে নুর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক বিষয়টি বরগুনা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানকে বিষয়টি দেখতে বলেন।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অশ্লীল ভিডিও দেখিয়ে চার শিশুকে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ নামের একজনকে আমরা আটক করেছি। জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

[৭] বরগুনা থানায় একজন অভিবাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। রোববার বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলমের আদালতের মাধ্যমে অভিযুক্ত নুর মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে। নুর মোহাম্মদ কারাগারে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বরগুনা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

  • সর্বশেষ