শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থই সর্বসুখ কিনতে পারে

রাশিদ রিয়াজ : ভিজুয়ালক্যাপিটালিস্ট ডটকমের গবেষণা বলছে হাতে অনেক টাকা থাকার অর্থই হচ্ছে সংকট কমে যাওয়ার নামান্তর। তার মানে বেশি টাকা মানে বেশি সমস্যা নয়। বছরে মোটামুটি ৮০ হাজার ডলার আয় করতে পারলে সুখ হাতের আয়ত্বে থেকে যায়। কারণ এধরনে অর্থ আয়ের সঙ্গে সুখ রৈখিকভাবে বেড়ে যায়। কেউ অর্থ উপার্জন বৃদ্ধি করতে পারলে সে স্বস্তি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে কষ্ট হ্রাসের সক্ষমতা অর্জন করে। এধরনের আয় তাদের মধ্যে নেতিবাচক চিন্তা করার প্রবণতাকে শক্তিশালীভাবে বাধা প্রদান করে। ফলে তাদের মধ্যে অজস্র ইতিবাচক বিষয় সুখের অনুভূতি নিয়ে আসে। কারণ এক ধরনের নিয়ন্ত্রণ সে অনুভব করে যা অর্থ আয়ের সঙ্গে সঙ্গে তাকে সুখের স্তরে নিয়ে যেতে থাকে।

গবেষণায় ৭৪ শতাংশ মনে করেন প্রকৃতপক্ষে, নিয়ন্ত্রণের অনুভূতি তাকে একধরনের মানসিক সুস্থতা এনে দেয়। আবার সাধারণত যারা কম আয় করেন তারা যদি অর্থমূল্য আমলে না নেন তাহলে তারাও সুখি হতে পারে। অন্যদিকে অর্থকে গুরুত্বপূর্ণ মনে করার কারণে ধনীরা সুখি হয়ে ওঠেন। কারণ অর্থের ব্যবহারও সে গুরুত্বপূর্ণ কাজে করে এবং সামগ্রিক মঙ্গল সম্পর্কে নিজেকে ভালভাবে উপস্থাপন করে যা তাকে সহজে সুখের কাছে নিয়ে যায়। এক্ষেত্রে দৈনন্দিন জীবনে একজন ব্যক্তির মেজাজ এবং অনুভূতি তার আয়ের সঙ্গে তারতম্য ঘটতে পারে। বিষয়টি মূল্যায়ন করে দেখা গেছে উচ্চ আয়ের সাথে মানুষের মানসিক স্বাস্থ্য বৃদ্ধি পেয়েছে, যা নিম্ন আয়ের মানুষের মধ্যে পাওয়া যায়নি। যেহেতু কেউ বেশি উপার্জন করে, তাদের এমন জিনিস কেনার ক্ষমতা থাকতে পারে যা কষ্ট কমায়। এটি বিশেষভাবে সত্য যখন নিম্ন থেকে মাঝারি আয়ের গোষ্ঠীর সঙ্গে তা তুলনা করা হয়। গবেষণায় এও মনে করা হয় বেশি টাকা মানেই বেশি সমস্যা নয়।

  • সর্বশেষ