শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০২:২৯ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা ৩১ মণ ওজনের কুমড়া

নিউজ ডেস্ক: বিশালাকার এক কুমড়া ফলেছে ইতালির কৃষক স্তেফানো কাতরুপির ফসলি জমিতে। ৩১ মণের সেই কুমড়ার কল্যাণে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ভাগিদার তিনি। শুক্রবার (২৯ অক্টোবর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট অনুযায়ী, স্তেফানোর কুমড়াটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড। কেজির হিসেবে এর ওজন দাঁড়ায় ১ হাজার ২২৬ কেজিতে যা প্রায় ৩১ মণ!

ইতালির মধ্যাঞ্চল তুসকানির চিয়ান্তির রাদ্দা পৌর এলাকার বাসিন্দা স্তেফানো ২০০৮ সাল থেকে বিশালাকারের কুমড়া উৎপাদন করে আসছিলেন। গত মঙ্গলবার ইতালির শহর পিসার কাছে পেকিওলিতে কুমড়া উৎসবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই নিজের খেতের বিশাল সব কুমড়া প্রদর্শন করেছিলেন স্তেফানো। এরমধ্যে থেকেই একটি কুমড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই উৎসবে স্তেফানোর কুমড়াটি দেখতে হাজির হয়েছিলেন গ্রেট পামকিন কমনওয়েলথের প্রতিনিধিরা। তারা সেই কুমড়াটি দেখে নিশ্চিত হন, এটি প্রতিযোগিতার জন্য বেশ মানানসই। এরপর মাপজোখ করে দেখা যায় ওই কুমড়াটিই উৎসবের সবচেয়ে বেশি ওজনের কুমড়া। এমনকি উৎসবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ওজনের কুমড়া দুটিও স্তেফানোর। ওই দুটি কুমড়ার ওজন যথাক্রমে ৯৭৮ দশমিক ৯৯ কেজি ও ৭৯৪ দশমিক ৫১ কেজি। পরবর্তীতে যাচাই বাছাই শেষে সবচেয়ে বেশি ওজনের কুমড়া হিসেবে স্তেফানোর কুমড়াটিকে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে কাতরুপি স্তেফানো বলেছেন, ‘যখন আমি বিষয়টি নিশ্চিত হলাম, তখন বিস্ময়ে চিৎকার শুরু করেছিলাম।’

এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসেবে সবচেয়ে বেশি ওজনের কুমড়াটি ছিল ২ হাজার ৬২৪ পাউন্ডের। ওই কুমড়া উৎপাদন করে ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়েমজিনস।

  • সর্বশেষ