শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ই-কমার্স: প্রতারণা মামলায় আদিয়ান মার্টের সিইওসহ চুয়াডাঙ্গায় গ্রেপ্তার ৪

হ্যাপি আক্তার: [২] প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠাতা আদিয়ান মার্টের সিইও জুবায়ের ‘সহ চারজনকে চূয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ডিবিসি নিউজ, চ্যানেল২৪

[৩] চুয়াডাঙ্গার মোমিনপুরে গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার অন্যরা হলেন- জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিকী, ভাই রতন সিদ্দিকী ও প্রতিষ্ঠানটির ম্যানেজার মিনারুল ইসলাম।

[৫] র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর গ্রামে আদিয়ান মার্টে অভিযান চালানো হয়। প্রথমে আদিয়ান মার্টের প্রধান কার্যালয় ঘিরে রাখা হয়। পরে প্রতিষ্ঠানটির সিইও জুবায়েরকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তার করা হয় চুয়াডাঙ্গা থেকে।

[৬] গাংনী র‍্যাব ক্যাম্পের কমান্ডার তারেক আমান বান্না বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের টাকা নিয়ে প্রতারণাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’ এবিনিউজ

  • সর্বশেষ