শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৮:৫৬ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তদন্তে গিয়ে বাদীর সঙ্গে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা

মাজহারুল ইসলাম: [২] ঘটনার পর স্থানীয়দের হাতে আটক হয়েছেন পুলিশের ওই এএসআই তোফাজ্জল হোসেন। শুক্রবার ২৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছড়ারপাতা গ্রামের গ্রামে এ ঘটনাটি ঘটে। ঢাকা পোস্ট

[৩] জানা গেছে, রাত ১০টার দিকে তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন। পরে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ওই নারীর সঙ্গে তাকে দেখে ফেলেন এক প্রতিবেশী।

[৪] এরপর উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানের আমগাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যান। রাত ৩টার দিকে পুলিশ অভিযুক্ত তদন্ত কর্মকর্তাকে থানায় নিয়ে যান।

[৫] ওই নারীর এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন আগে ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে ওই নারী বাদী হয়ে থানায় ভাসুরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাছে। পরে তদন্তে গিয়ে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তুলেন তিনি।

  • সর্বশেষ