শিরোনাম
◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারবে না সাইফউদ্দিন

মাহিন সরকার: [২] পিঠের ইঞ্জুরির কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গিয়েছেন বাংলাদেশি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। শুধু বিশ্বকাপ নয়, বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

[৩] বিশ্বকাপ শেষেই চলতি বছরের ১৬ নভেম্বর বাংলাদেশে তিন ম্যাচে টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ চলাকালীন ইনজুরিতে পড়ায় এ সিরিজ মিস করবেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

[৪] এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, এটা সাইফউদ্দিনের স্ট্রেস ইঞ্জুরি। এক মাসের বিরতির পর তার রিহ্যাব শুরু হবে। একমাসের বিশ্রাম শেষে রিহ্যাব প্রোগ্রামের মাধ্যমে ক্রিকেটে ফিরবেন সাইফউদ্দিন। তাই তো স্বাভাবিকভাবেই পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না তার।

[৫] বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকায় ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়