শিরোনাম
◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩ ◈ সংসদের কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী? ◈ বাংলা‌দে‌শের কা‌ছে হে‌রে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে ‌মোহম্মদ আমিরের শঙ্কা ◈ তা‌মিম ইকবাল যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান ◈ আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : রাষ্ট্রপতি ◈ সংসদে নজীরবিহীন হট্টগোল, প্ল্যাকার্ড-গেট, গেট গেটআউট স্লোগানে রাষ্ট্রপতিকে ‘ধিক্কার’ ◈ জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: আজহার

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াই

নিজস্ব প্রতিবেদক: [২] অ্যাশেজের দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবার টি- টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মধ্যে শক্তির জানান দিবে। সুপার টুয়েলভের এ’ গ্রুপের দুই পরাশক্তির লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে ইংল্যান্ড ও অস্টেলিয়া। তাই পয়েন্ট টেবিলে দু’দলের পয়েন্ট সমান ৪ করে। শনিবার জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার পাশাপাশি সেমিফাইনালের দ্বারপ্রান্তে যাবে দু’দলের একটি।

[৩] সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু করে ইংলিশরা। এরপর তারা বাংলাদেশকে হারিয়ে দেয় ৮ উইকেটে। অপরদিকে অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটের বড় জয় পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়