শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রূপগঞ্জে নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনায় মামলা

অপু রহমান : [২] নারায়ষগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জাহেদ আলীর নৌকা প্রতীকের গণসংযোগে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

[৩] রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজল মজুমদার বাদী হয়ে অজ্ঞাত ২শ’/৩শ’ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

[৪] এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, পুলিশ সদস্যসহ ১০জন আহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৫] উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টায় নাওড়া এলাকায় আওয়ামীলীগের বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের সমর্থিত সন্ত্রাসীরা নৌকা প্রতীক প্রার্থীর কর্মী সমর্থকদের উপর ‘অ্যাকশন অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন, হাত পা কাইট্টা লা- চোখ খুইলা লা’ এমন হুমকি স¦রূপ স্লোগান দিয়ে নৌকা প্রতীকের সমর্থকদের উপর তারা হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ, ১০/১২ টি ককটেল বিষ্ফোরণ ও ৩/৮ ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্কের সৃষ্টি করে। একপর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

[৬] হামলায় আওয়ামী লীগ নেতা পচু প্রধান (৪০), ফজলুল হক (৪৫), যুবলীগ নেতা ওয়াসিম প্রধান (৩০), আমির হামজা (৪২), দুলাল (২২), ডাগু মিয়া (২৫) ও পুলিশ কনস্টেবল জমশেদসহ ১০জন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি তাজা ককটেল উদ্ধার করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়