শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৮:০৮ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বারজুয়ান বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ

স্পোর্টস ডেস্ক: [২] রোনাল্ড কুমানকে বরখাস্ত করার পর বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সের্হি বারজুয়ানকে।

[৩] লা লিগার দলটি বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, পূর্ণ মেয়াদে নতুন কোচ পাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বারজুয়ান। এতদিন বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে ছিলেন তিনি।

[৪] স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনার নতুন কোচের দৌড়ে আছেন ক্লাবের কিংবদন্তি ফুটবলার চাভি এরনান্দেস ও বেলজিয়ান কোচ রবের্তো মার্তিনেস। দুজনের নামই আগে নানা সময় উঠে এসেছে বার্সেলোনার সম্ভাব্য কোচ হিসেবে। তবে গত মে মাসে কাতারের ক্লাব আল-সাদের কোচ হিসেবে চুক্তি আরও দুই বছরের জন্য বাড়ান চাভি।

[৫] লা লিগায় ১০ ম্যাচে স্রেফ ৪টি জয় আর ৩টি ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় এখন ৯ নম্বরে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে আছে তারা তিন নম্বরে। প্রথম দুই ম্যাচ হারার পর গত ম্যাচটি জিতেছে কোনোরকমে। নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হয় তারা এবার। মার্কা/ বিডিনিউজ, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ