শিরোনাম
◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল  ◈ উন্নয়ন প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার, সমস্যা নিরসনে ১৩ দফা পদক্ষেপ: সংসদে প্রধানমন্ত্রী ◈ ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী ◈ বিগত সরকারের প্রকল্পে দুর্নীতি, তদন্ত শেষে ব্যবস্থা: প্রধানমন্ত্রী ◈ তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, খুলবে সম্ভাবনার নতুন দ্বার ◈ ইন্দোনেশিয়ায় পণ্য রপ্তানির মধ্য দিয়ে চালু হলো বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ ◈ বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান ছিনতাই নিয়ে ‘ময়ূরপঙ্খী’ ছবি নির্মাণে আপত্তি জানালেন সিমলা

ইমরুল শাহেদ: তার সাবেক স্বামী সিমলার সঙ্গে ডিভোর্সের পর বিমান ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হন এবং আলোচনায় আসেন। ঘটনাটি ২০১৯ সালের। সেই বছরের ফেব্রুয়ারি মাসে দুবাইগামী উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইয়ের চেষ্টা করেন এই অভিনেত্রীর সাবেক স্বামী। এই ঘটনাটি নিয়ে ছবি নির্মাণ করার প্রস্তুতি নিয়েছেন পরিচালক রাশিদ পলাশ। তার নির্মিত ‘পদ্মাপূরাণ’ ছবিটি ইতোমধ্যে মুক্তি পেয়েছে। পরীমণিকে নিয়ে তার চট্টলার বিপ্লবী কন্যা ‘প্রীতিলতা’-কে একটি ছবি নির্মাণাধীন রয়েছে।

এবার উদ্যোগ নিয়েছেন বিমান ছিনতাই করা নিয়ে ছবি নির্মাণের। ‘ময়ূরপঙ্খী’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য কথাবার্তা চূড়ান্ত হয়েছে ববীর সঙ্গে। তবে সিনেমাটি নির্মাণে আপত্তি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী সিমলা। তার ভাষ্য, ‘ছবির বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। ঘটনাটি স্পর্শকাতর। আর পলাশের সঙ্গে আমার সংসার হয়েছে অল্প ক’দিন। সেই সামান্য ঘটনায় আমাকে জড়িয়ে ছবি বানালে অনেক ভুল-ভ্রান্তির আশঙ্কা আছে। আমি নির্মাতাকে অনুরোধ করব, ছবিটি না বানাতে। আমি জীবনের এই কালো অধ্যায়টা ভুলে যেতে চাই।’

সিমলা গণমাধ্যমকে আরও বলেন, ‘ছবির প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন ভাই আমার পূর্বপরিচিত। আশা করছি, তিনি বিষয়টি বুঝবেন।’ প্রশ্ন হলো, সিমলা বলিউডে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন। তার এই সময় কেটেছে ঘটনার আগে ও পরে। সিমলা বিয়েটাকে কালো অধ্যায় বলছেন? কেন কালো অধ্যায় সেটার ব্যাখ্যা তিনি দেননি। কেন তিনি হঠাৎ দীর্ঘ সময় বলিউডে কাটালেন সেটাও পরিস্কার নয়। ঢাকা থেকে শুধু শোনা গেছে বলিউডে কাজ করছেন সিমলা। অভিনেতা গোবিন্দের সঙ্গে তিনি ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারকাদের জীবনে নানা ধরনের কালো অধ্যায় থাকতেই পারে। বিশ্বের সেরা তারকারা নিজেরাই আত্মজীবনী লিখে তাদের জীবনের কালো অধ্যায়গুলো তুলে ধরেছেন। জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাই ভুলে যাওয়ার মতো নয়। সুতরাং এক্ষেত্রে সিমলার আপত্তি থাকা বা মনে কষ্ট পাওয়ার কোনো বিষয় নেই বলেই অনেকে মনে করেন।

  • সর্বশেষ