শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুতের প্রকৌশলীকে জরিমানা, অন্ধকারে ট্রাফিক অফিস

রিয়াদ ইসলাম: [২] মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ট্রাফিক সার্জেন্ট জরিমানা করেন বিদ্যুতের এক প্রকৌশলীকে। এর ঠিক ৩০ মিনিট পর বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয় ট্রাফিক অফিসের।

[৩] এ ঘটনাটি ঘটে পাবনা ঈশ্বরদীর। ওই এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট আজিজুল ইসলাম বলেন, ‘বুধবার বিকেল ৫টার দিকে ঈশ্বরদী উপজেলার পোস্ট অফিস মোড়ে যানবাহনের কাগজ যাচাই চলচ্ছিলো। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নেসকোর উপসহকারী প্রকৌশলী রাসেল মিঞা। ট্রাফিক পুলিশ তার মোটরসাইকেল থামিয়ে কাগজ দেখতে চাইলে, তিনি দেখাতে পারেননি। সেই সঙ্গে তার ছিল না হেলমেটও।

[৪] ‘এই অবস্থায় রাসেলকে তিন হাজার টাকা জরিমানা করে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার ঠিক ৩০ মিনিটের মধ্যে বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয় ট্রাফিক অফিসের।’

[৫] এ ঘটনাকে পাল্টাপাল্টি ব্যবস্থা বলতে নারাজ ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। তিনি বলেন, ‘যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। পুলিশ সুপারের নির্দেশে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। হেলমেট ও বৈধ কাগজবিহীন মোটরসাইকেল পেলে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।’

[৬] বকেয়া বিদ্যুৎ বিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিলের টাকা সরকারি কোষাগার থেকে পরিশোধ হয়। বিলের অর্থ বরাদ্দ হয়ে আসার পর জরিমানা দিয়েই তা পরিশোধ হয়ে থাকে।’

[৭] এ বিষয়ে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী আব্দুল নূর বলেন, ‘যাদের বিল বকেয়া আছে, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। মোটরসাইকেল আটক ও জরিমানার ঘটনার সঙ্গে ট্রাফিক অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কোনো সম্পর্ক নেই।’ সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ