শিরোনাম
◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:৪০ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুন্নতি ও ডিফেন্স কাটিং’ ছাড়া চুল কাটলে ব্যবস্থা, চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের নোটিশ!

নিউজ ডেস্ক: ‘সুন্নতি কাটিং’, ‘ডিফেন্স/আর্মি কাটিং’ ছাড়া অন্য কোনো স্টাইলে চুল কাটলে সেলুন মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নোটিশ দিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার। এই নোটিশ ইউনিয়নের সবখানে লাগিয়ে দিয়েছেন তিনি। এর প্রতিবাদ করায় এক কিশোরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ছেলে তুষারের বিরুদ্ধে। গত ২৫ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করেন ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

গত ইউপি নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩২ ধারা লঙ্ঘন করে মানুষের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করে এমন নোটিশ জারি করায় ফুঁসে উঠেছে ছাত্রসমাজ ও স্থানীয়রা। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার বলেন, ‘আমি স্থানীয় মুসলমানদের সঙ্গে কথা বলে ২৫ অক্টোবর নোটিশ জারি করেছি। তবে কতটুকু সঠিক করেছি বা ভুল করেছি, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি এখন।’ এক কিশোরকে মারধর করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ছেলে তুষারের সঙ্গে স্থানীয় জসিমের ছেলের বাগিবতণ্ডা হয়েছে। তবে আমি বিষয়টি মিটমাট করে ফেলেছি।’

উপজেলা নির্বাহী অফিসার নোমান রাহুল জানান, ইউপি চেয়ারম্যান এরকম নোটিশ জারি করতে পারেন না। এতে মানুষের ব্যক্তিস্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে।
-ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়