শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমীর ওয়াংখেড়ের বন্ধু, তাই এনসিবি ধরেনি প্রমোদতরীতে থাকা মাদক মাফিয়াকে: অভিযোগ নবাব মালিকের

ফাহমিদুল কবীর: [২] শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তারের সময় প্রমোদতরীতে ছিলেন এক আন্তর্জাতিক মাদক মাফিয়া। তা জানা সত্ত্বেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাকে ছেড়ে দিয়েছে। সম্প্রতি এই অভিযোগ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। আনন্দবাজার

[৩] বুধবার এ নিয়ে নবাব মালিক সংবাদমাধ্যমে বলেছেন, আন্তর্জাতিক এক মাদক মাফিয়া নিজের প্রেমিকার সঙ্গে ছিলেন প্রমোদতরীতে। তার বান্ধবী সে সময় নাচছিলেন। তার হাতে অস্ত্রও ছিল। এনসিবির সব কর্মকর্তারা জানতেন, ওই মাফিয়া প্রমোদতরীতে রয়েছেন। কিন্তু তারা এড়িয়ে যান। ওই মাফিয়ার দাড়ি ছিল। শীঘ্রই আমি আরও বিস্তারিত জানাব। ওই মাফিয়াকে ছেড়ে দেওয়ার জন্য এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে সরাসরি দায়ী করেছেন নবাব। তিনি বলেছেন, মাদক মাফিয়া ওয়াংখেড়ের বন্ধু। তাই ছাড় পেয়েছেন। সম্পাদনা:সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়