শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চকরিয়ায় নৌকার মনোনয়ন পেলেন যারা

রায়হান চৌধুরী: [২] কক্সবাজারের চকরিয়ায় ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদে নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসসান ঘটতে যাচ্ছে। ১০ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

[৩] বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সাক্ষরিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে ১০ জনকে চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।

[৪] প্রার্থীরা হলেন- পশ্চিম বড় ভেওলায় মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, কোনাখালী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম ছিদ্দিকী, সাহারবিলে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল, বদরখালীতে সাবেক নুরে হোছাইন আরিফ, ঢেমুশিয়ায় এসএম মঈন উদ্দিন চৌধুরী, , পূর্ব বড় ভেওলায় ফারহানা ইয়াসমিন মুন্না, বিএমচরে শহীদুল ইসলাম খোকন, কৈয়ারবিলে জন্নাতুল বকেয়া রেখা, লক্ষ্যারচরে খ,ম, আওরঙ্গজেব বুলেট, কাকারায় বর্তমান চেয়ারম্যান শওকত উসমান।

[৫] এবারই প্রথম চকরিয়ার দুই নারীকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয় ।আলোচিত দুই মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সন্ত্রাসী কতৃক নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা ইয়াসমিন মুন্না ও অপরজন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী জন্নাতুল বকেয়া রেখা।

[৬] পরিচ্ছন্ন নেতৃত্বের অধিকারী ব্যাক্তিদের নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে সাধুবাদ জানান তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ