শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী রাষ্ট্রগুলো যে একধরনের লড়াই শুরু করতে যাচ্ছে

শওগাত আলী সাগর
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ‘ক্র্যাকডাউন’ পরিচালনা এবং অর্থবহ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বিশ্বের বিভিন্ন দেশের সরকারসমূহের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। কাজটা আরও অনেক আগেই করা দরকার ছিলো। কিন্তু এখন আর দেরি নয়। কানাডার দুই এমপি এভাবেই ফেসবুক নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন গেøাবাল টেলিভিশনের সঙ্গে। দু’জনই বেশ জোর দিয়ে ‘ক্র্যাকডাউন’ শব্দটা ব্যবহার করলেন। নাথানিয়্যাল আরস্কিন স্মিথ সরকারি দল লিবারেল পার্টির এমপি। আর চার্লি অ্যাঙগাস- বিরোধী দল এনডিপির। কিন্তু ফেসবুক নিয়ে সরকার এবং বিরোধী দলীয় সদস্যের মতামত এবং প্রতিক্রিয়া একেবারেই অভিন্ন। দু’পক্ষই এর ওপর সরকারের কার্যকর নিয়ন্ত্রণ চায়। তারা দু’জনেই ‘ইন্টারন্যাশনাল গ্র্যান্ড কমিটি অন ডিসইনফরমেশ’ এর সদস্য, কানাডিয়ান সরকারের প্রতিনিধিত্ব করছেন তারা।

দু’জনেই ফেসবুক, ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে জাস্টিন ট্রæডো সরকারের প্রস্তাবিত ‘ডিজিটাল চার্টার ইমপ্লিমেন্টশন অ্যাক্ট- সি-১১ এর পক্ষে নিজেদের অবস্থান জানালেন, বললেন নতুন সংসদ অধিবেশনের শুরুতেই এমপিদের উচিত হবে এই বিলটি পাস করা। ‘ইন্টারন্যাশনাল গ্র্যান্ড কমিটি অন ডিসইনফরমেশন’ গঠিত হয়েছিলো ২০১৮ সালে। বিশ্বের বিভিন্ন দেশের এমপিদের সমন্বয়ে এই প্লাটফর্মের মূল লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ার ওপর রাষ্ট্রের অর্থবহ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের আইন প্রণেতা এবং নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় স্থাপন করা। আগামী মাসে ব্রাসেলসে এই কমিটি ফেসবুক থেকে বেরিয়ে আসা কর্মকর্তা ফ্রান্সিস হুগানের বক্তব্য শুনবে।

গেবাল নিউজ জানিয়েছে, (সোমবার) থেকে আমেরিকার ১৭টি সংবাদ মাধ্যম ফেসবুকের অভ্যন্তরীণ পরিচালনা এবং তার ক্ষতিকর প্রভাব নিয়ে সংবাদ পরিবেশন শুরু করেছে। গেøাবাল নিউজের সঙ্গে সাক্ষাৎকারে লিবারেল এমপি নাথানিয়্যাল বলেছেন, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া যে ‘অ্যালগোরিদমস’ ব্যবহার করে তার আরও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি তার ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার। বলাই বাহুল্য, জাস্টিন ট্রæডোর লিবালে পার্টিও ঠিক একই ভাবনা ভাবছে। আগামী মাসে নতুন সংসদের অধিবেশন বসলে সোশ্যাল মিডিয়া নিয়ে সরকারের ‘ক্র্যাকডাউন’ প্রস্তাবনার ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী রাষ্ট্রগুলোই যে একধরনের লড়াই শুরু করতে যাচ্ছে- সেটি মোটামুটি পরিষ্কার। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়