শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৩:৩১ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের গাওয়া গান নিয়ে যা বললেন প্রভা (ভিডিও)

বিনোদন ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনের ক্যারিয়ার শুরু করেছিলেন। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন তিনি। যদিও মাঝে কিছুদিন বিরতি ছিল, তবে বিরতি ভেঙে সব ভুলে অভিনয়েই মন দেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা দর্শকও তাকে অভিনেত্রী হিসেবেই চেনেন।

তবে এবার প্রকাশ্যে এলো প্রভার অন্য এক প্রতিভা। প্রথমবারের মতো গান গেয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন সেই গান। শিরোনাম ‘আমি শুনেছি সেদিন তুমি’। মৌসুমী ভৌমিকের গাওয়া বিখ্যাত এই গান নিজের কণ্ঠে ধারণ করে শ্রোতাদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। সঙ্গে রয়েছে দৃষ্টিনন্দন ভিডিও।

অভিনেত্রী প্রভা কীভাবে গানে এলেন, কী ভেবে গান গাইলেন- সেই পেছনের গল্পটা তিনি শেয়ার করেছেন। প্রভা বলেন, ‘আম্মু আমাকে গান গাওয়াতে চেয়েছিলেন ছোটবেলা থেকেই। কিন্তু গানের চর্চা করতে ভালো লাগত না আমার। তাই গান নিয়ে আর এগোনো হয়নি। বন্ধুদের সামনেও যখন গুনগুন করতাম, তারা প্রশংসা করত। গান গাওয়ার উৎসাহ দিত।’

সবার উৎসাহ থেকেই গান গেয়েছেন প্রভা। তবে কাজটা ছিল পরীক্ষামূলক। কেবল নিজেকে যাচাই করার জন্য। সংগীত তারকা ইমরানের স্টুডিওতে গিয়ে আড্ডার ছলে রেকর্ড করেন গানটি। এরপর শুনে দেখলেন, মন্দ হয়নি। শ্রোতাদের সঙ্গেও শেয়ার করা যায়।

প্রভার ভাষ্য, ‘রেকর্ড করার পর গানটা শুনে মা খুব পছন্দ করেন, আবেগপ্রবণ হয়ে পড়েন। তাই ভাবলাম, ইউটিউবে প্রকাশ করি। এখন দেখা যাক, মানুষ কীভাবে নেয়।’

ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা আছে? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ‘হ্যাঁ, গান নিয়ে আমার পরিকল্পনা আছে। গান করব। তবে বিস্তারিত এখনই বলতে চাই না। সময় হলে জানাব।’

গানের ডেসক্রিপশনে প্রভা লিখেছেন, ‘অবশেষে আমার সবচেয়ে প্রিয় গানটি গাওয়ার সাহস করে ফেললাম। গানই আমার প্রথম ভালোবাসা ছিল। তবে অনেক বছর আগে গানের চর্চা ছেড়ে দিয়েছিলাম। আবারও ফিরে এলাম। আশা করি, সবাই পছন্দ করবেন।’

  • সর্বশেষ