শিরোনাম
◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুশীলন মাঠে রিয়াদদের নামাজের ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক: বুধবার (২৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তার আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন সেরেছে টাইগাররা। সেখানে বেশ ঘাম ঝড়াতে দেখা গেছে সাকিব-মুশফিকদের।

এখন বাংলাদেশ দলের প্রায় সব ক্রিকেটারই নিয়মিত নামাজ পড়ে থাকেন। যখন এক সঙ্গে থাকেন, তখন নিজেরাই জামাত করে নেন। মঙ্গলবারও একই চিত্র দেখা গেছে। অনুশীলন শেষে জামাতের সহিত দলবেধে নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা।

আর ইমামতির দায়িত্ব পালন করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য দেশ কিংবা দেশের বাইরে যেখানেই খেলা হোক না কেন, বাংলাদেশ দলের অঘোষিত ইমাম রিয়াদ।

  • সর্বশেষ