শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইয়ামীন: পরী, আপনি আপনার মতো থাকুন

তামিম ইয়ামীন: পরীমণি এ রকমই। অশিক্ষিত, ক্ষেত, আনকালচার্ড, আনস্মার্ট। ইন্টারেস্টিং বিষয় হলো, তিনি এমন বলেই তার বিপ্লব আরও বেশি মহিমান্বিত। সুবর্ণা, জয়া বা মিথিলার মতো শিক্ষিত, বুদ্ধিমতী, রুচিশীলারা বা তসলিমা, বেগম রোকেয়ার মতো আধুনিকারা অন্যায়ের প্রতিবাদ করবেন সেটাই স্বাভাবিক। সহজাত। কিন্তু পরীমণির মতো একজন আউটকাস্ট, আউটসাইডার এটা করছে এখানেই এর অভাবনীয়তা। পরী যখন খোলা গাড়িতে হাতের তালু উঁচিয়ে, আপনাদের না করতে পারা প্রতিবাদটুকু করলেন, তাকে খুব আপন লেগেছিলো আপনাদের।

ভেবেছিলেন তিনি আপনাদেরই একজন হয়ে ওঠলেন। আশা করেছিলেন, এবার সেও ঢুকে পড়বে আপনাদের রুচিমাফিক সুশীলতার খোপে। হয়ে ওঠবেন স্মার্ট ও কালচার্ড। হায়, তা আর হলো কোথায়! হলো না যে, সেটাই আনন্দজনক। পরী, আপনি আপনার মতো থাকুন, আমাদের তথাকথিত রুচি ও শ্লীলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আমাদের না পারাকে আরও প্রকটিত করে তুলে নিজের আনন্দে বাঁচুন। ছবি, বই বা সিনেমাতেই থেকে যান, মুভি করতে হবে না। অভিননন্দন ডিয়ার। এন্ড হ্যাপি বিলেটেড বার্থডে। Tamim Iamin-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়