শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফজলুল হক স্মৃতি পুরস্কার- ২০২১ প্রদান চলচিত্রে কাজী হায়াৎ, চলচিত্র সাংবাদিকতায় মাজহারুল ইসলাম পুরস্কৃত হলেন

মনিরুল ইসলাম: [২] প্রতি বছরর মতা এবারও ফজলুল হক স্মৃতি পুরস্কার- ২০২১ প্রদান করা হয়েছে। কথা সাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এ বছর ২১তম ফজলুল হক স্মৃতি পুরস্কার পেয়েছেন চলচিত্র পরিচালক হিসেবে কাজী হায়াৎ এবং চলচিত্র সাংবাদিকতায় অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।

[৩] বাংলাদশর প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের শিশুতাষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণ প্রতি বছর ২৬ অক্টাবর এই পুরস্কার প্রদান করা হয়।

[৪] চ্যানল আই কার্যালয় অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই’র পরিচালক মুকিত মজুমদার বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ,সৈয়দ সালাহউদ্দীন জাকী, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অভিনেতা আল মনসুর পুরস্কৃতদের হাতে পদক ও নগদ অর্থ তুলে দেন।

[৫] এ সময় ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে শহিদুল আলম সাচু নির্মিত ‘সম্মুখযাত্রী ফজলুল হক’ প্রমাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়