শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনহা হত্যা মামলা: ৬ষ্ঠ দফায় ২য় দিনে ১৪ জনের স্বাক্ষগ্রহন সম্পন্ন

আয়াছ রনি: [২] অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ৬ষ্ট দফায় দ্বিতীয় দিনে আরও ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নিয়ে মোট ৫৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত।
[৩] মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত  কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহন সম্পন্ন হয়।
[৪] মঙ্গলবার যাদের সাক্ষ্য নেয়া হয়েছে তারা হলেন- গ্রামীণফোন মোবাইল অপারেটর কোম্পানি কর্মকর্তা মো. আহসানুল হক, রবি মোবাইল ফোন অপারেটর কর্মকর্তা সৈকত আহ্মেদ শিপলু, সিআইডির রাসায়নিক পরীক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পিংকু পোদ্দা, কনষ্টেবল শওকত হোসেন, এসআই বাবুল মিয়া, রাসেদুল হাসান, মো. হাসেম, এপিবিএন পুলিশের এসআই মুছা, আবদুল জলিল, আবদুল্লাহ আল হাসান, এএসআই মামুন মিয়া, এসআই নাজমুল হাসান ও সুমন কান্তি।
[৫] এর আগে সকাল ৯ টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়। পরে মেজর অবঃ সিনহার মরদেহ থেকে উদ্ধার গুলি ও জব্দ করা বিভিন্ন মালামালের রাসায়নিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষগ্রহনের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
[৬] রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মঙ্গলবার মেজর অবঃ সিনহা হত্যা মামলার ৬ষ্ট দফায় দ্বিতীয় দিনে ১৪ জনের স্বাক্ষগ্রহন সম্পন্ন হয়েছে। সকালে মামলার ৪৪নং সাক্ষীর মধ্যদিয়ে শুরু হয়ে ৫৭ জনের সাক্ষ্যগ্রহন সম্পন্ন করেন।
[৭] উল্লেখ্য ২০২০ সালের ১৩ ডিসেম্বর ৮৩ জন সাক্ষীসহ ১৫ জনকে আসামি করে আলোচিত মামলাটি 'পরিকল্পিত ঘটনা' উল্লেখ করে অভিযোগপত্র  দাখিল করেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম।
[৮] সিনহা হত্যা মামলা নম্বর: এসটি-৪৯৩/২০২১ইং,  জিআর মামলা নম্বর: ৭০৩/২০২০ ইং, যার টেকনাফ মডেল থানা মামলা নম্বর: ৯/২০২০ ইং।

 

  • সর্বশেষ