শিরোনাম
◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় দুই পক্ষের সংর্ঘের নিহত ১, ৪৯ জনের নামে মামলা

সনতচক্রবর্ত্তী: [২] ফরিদপুরের সালথা (২৩ অক্টোবর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার খারদিয়া গ্রামে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় ৪৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

[৩] নিহত মারিছ শিকদারের মা শাহানারা বেগম বাদী হয়ে সোমবার (২৫ অক্টোবর) রাতে সালথা থানায় মামলাটি দায়ের করেন।

[৪] মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. হান্নান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

[৫] এর আগে, সালথা থানায় পুলিশ বাদী মামলা দায়ের হয়। এ মামলায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

[৬] সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, পুলিশ বাদী মামলা এখন পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

[৭] আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সালথার খারদিয়া গ্রামে স্থানীয় টুকু ঠাকুর ও রফিক মোল্যা গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে মারিছ শিকদার নিহত হন। এ ঘটনার পর পরই বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে খারদিয়া গ্রামে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়