শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০২:৫২ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুহিবুল্লা হত্যা : ৩ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আয়াছ রনি: [২] কক্সবাজার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ কিলিং মিশনে অংশ নেয়া গ্রেপ্তার  ৩ জনকে ২ দিন করে রিমান্ড মন্জুর করেছেন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল উদ্দিনের আদালত।

[৩] এর আগে সোমবার উখিয়া থানা পুলিশ আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো।

[৪] মঙ্গলবার (২৬অক্টোবর) দুপুর ১২টারদিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল উদ্দিনের আদালত এ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন জানান, গেল শনিবার ভোরে এপিবিএন মুহিবুল্লাহ কিলিং স্কোয়াডের সদস্যসহ  ৪ জনকে আটক করে। সেখান থেকে কিলিং স্কোয়াডের টপ ৫ এর একজন আজিজুল হক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

[৬] অপর তিনজন কুতুপালং ক্যাম্প-১ মোহাম্মদ রশিদ প্রকাশ মুরশিদ আমিন, মোহাম্মদ আনাছ ও নুর মোহাম্মদ। যাদের সোমবার আদালতে ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়। পরে আজ মঙ্গলবার রিমান্ড আবেদন শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দিনের আদালত ২ দিনের রিমান্ড মন্জুর করেন।

[৭] এখন পর্যন্ত এ হত্যা মামলায়  ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ ও আজিজুল হক নামে দুইজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়