শিরোনাম
◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত ◈ যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬ কোটি টনের বেশি ধ্বংসস্তূপ, নিচে থাকতে পারে ৮-১০ হাজার মরদেহ ◈ মিরডিংকের জোড়া গোলে জাভির প্রথম জয় ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ◈ ছয় দল নি‌য়ে বিসিবির নতুন টুর্নামেন্ট : আইকন ক্রিকেটার নাঈম শেখ, তাওহীদ হৃদয়রা ◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালিবানের সঙ্গে বৈঠক করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

খালিদ আহমেদ: [২] তালিবান সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই এর বৈঠক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে।

[৩] সোমবার (২৫ অক্টোবর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্স

[৪] ২৫ থেকে ২৬ অক্টোবর ওয়াং ই-এর কাতার সফরের কথা রয়েছে। এই সফরে আফগানিস্তানের তালিবান সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হবেন।

[৫] তালিবান সরকারের সঙ্গে এখনও যেসব গুটিকয়েক দেশ রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক বজায় রেখেছে চীন তাদের অন্যতম। তবে তালিবান সরকারকে এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বেইজিং।

[৬] গত মাসে আফগানিস্তানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ