শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার বায়োপসির জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, সুস্থ ও বিপদমুক্ত রয়েছেন: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] বায়োপসির জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর থেকে নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে আসলে তার কী হয়েছে।

[৩] সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

[৪] জাহিদ হোসেন জানান, বায়োপসির প্রতিবেদন পেতে সময় লাগবে। পরবর্তী চিকিৎসা কী হবে, বায়োপসি প্রতিবেদনের ওপর নির্ভর করছে।

[৫] সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, পরিবারের পক্ষ থেকে বাইরে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এমন একটা দেশে বাস করি একটা সাধারণ মানুষেরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তার এ অধিকার সরকার দেয়নি।

[৬] আমি শুধু এটুকু বলতে চাই যে আপনারা নিশ্চিত থাকুন খালেদা জিয়া এখন একদম সুস্থ আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) কথা বলেছেন। তার ভাই (শামীম এস্কান্দার) কথা বলেছেন। আমাদের ডাক্তাররা নিশ্চিত করেছেন যে তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। কোনো রকম বিপদের আশঙ্কা নেই বলেই তারা মনে করেন।

[৭] সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিদেশে যেতে আইনগতভাবে কোনো বাধা আছে বলে মনে করি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়