শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক পর্যটকদের জন্য কোয়ারেন্টাইন বিধি তুলে নিলো ভারত, নেই বাংলাদেশ

লিহান লিমা:[২] ভারত সরকারের নতুন ভ্রমণবিধি অনুযায়ী দুই ডোজ টিকা নেয়া কয়েকটি দেশের পর্যটকদের কোয়ারেন্টাইন করতে হবে না। ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকা নেয়া ব্যক্তিরা সরাসরিই বিমানবন্দর থেকে গন্তব্যস্থানে যেতে পারবেন। তবে তাদের অবশ্যই নেগেটিভ পিসিআর রিপোর্ট দেখাতে হবে।

[৩] ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেপাল, বেলারুশ, লেবানন, আর্মেনিয়া, ইউক্রেন, বেলজিয়াম, হাঙ্গেরি এবং সার্বিয়ার ক্ষেত্রে নতুন এই নীতিমালা কার্যকর হবে।

[৪] তবে করোনার ঝুঁকিতে থাকা দেশ-বাংলাদেশ, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, মরিশাস, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের পর্যটকদের ক্ষেত্রে বাড়তি কিছু বিধি-নিষেধ প্রযোজ্য হবে।

[৫] বাংলাদেশসহ এই দেশগুলো থেকে আগতদের ৭২ ঘণ্টা পূর্বে করোনা পরীক্ষা করতে হবে। সব যাত্রীদের মোবাইল ডিভাইসে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। এয়ার সুবিধা পোর্টালে স্ব-ঘোষণা ফর্ম পূরণ করা এবং আরটি-পিসিআর নেগেটিভ সনদ আপলোড করা ব্যক্তিদেরই বোর্ডিংয়ের অনুমতি দেয়া হবে। আর একটি টিকা বা টিকা দেয়া না হলে সাত দিনের হোম কোয়রান্টোইন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়