শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়া প্রতিনিধি: [২] চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী লরির ধাক্কায় সাখাওয়াত হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] নিহত সাখাওয়াত হোসেন আমিরাবাদ দর্জি পাড়ার মুহাম্মদ আবদুল মান্নানের ছেলে। আহতরা হলেন- আমিরাবাদ মোতাওয়াল্লী বাড়ির মো. মুসার ছেলে ফরহাদ (২২), পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার মো. ইসমাঈলের ছেলে জাহেদুল ইসলাম (২২) এবং একই ইউনিয়নের আলী সিকদার পাড়া এলাকার মুহাম্মদ টুনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (১৮)।

[৪] প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, ২টি মোটরসাইকেল যোগে নিহত সাখাওয়াত ও আহতরা পদুয়া থেকে আমিরাবাদ স্টেশনের দিকে যাচ্ছিলেন। রাজঘাটা এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী মালবাহী একটি লরি তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাখাওয়াত হোসেন নিহত হন। ঘটনার পর মালবাহী লরি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

[৫] স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

[৬] লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল রিজওয়ান জানান, সড়ক দুর্ঘটনায় আহতদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৭] দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে হতাহতদের কিংবা দুর্ঘটনা কবলিত গাড়ি কিছুই পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়